সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে পাথর লুটের ঘটিত তদন্তে ১৩৭ জনের নাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় ঘটিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে বিদায়ী জেলা প্রশাসকের (ডিসি) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পাথরকাণ্ডে জড়িতদের নামোল্লেখসহ ১০টি সুপারিশ তুলে ধরা হয়েছে। তবে, প্রতিবেদনে কতজনের নামোল্লেখ করা হয়েছে- সে তথ্য তিনি এ প্রতিবেদকের কাছে উল্লেখ করেননি।

তিনি জানান, বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, লুটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।

অপর একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে সংবাদমাধ্যমসহ একাধিক মাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ব্যক্তির নামের একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় ১৩৭ জনের নাম রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রতিবেদনে কারা-কীভাবে পাথর লুট করে এবং পরিবেশ বিনষ্ট করে; সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

এদিকে, ওএসডি হওয়া জেলা প্রশাসক বুধবারই সিলেট ছেড়েছেন। নতুন জেলা প্রশাসক বৃহস্পতিবার দায়িত্ব নেবেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। এরপর তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথর লুটের ঘটিত তদন্তে ১৩৭ জনের নাম

আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫