সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যা মামলায় দুইজন রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি খুনের মামলায় আব্দুল মালেক মুন্না নামে এক আসামির তিন দিন এবং মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মো. ওসমান গণি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী রেজাউল হক এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

আদালতে বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার কুমিল্লার বরুড়া থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই ‘সিসা বার’ থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়। এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।

শুক্রবার মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিমকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যা মামলায় দুইজন রিমান্ডে

আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫