সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জৈন্তাপুরে প্রসূতি দক্ষিণ সুরমার কুশিঘাটে ভুল চিকিৎসায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

রুহুল ইসলাম মিঠু,
সিলেটে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার খপ্পরে পড়ে প্রসূতি রাজিয়া বেগম (৪০) সহ নবজাতকের মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২২ জুলাই দুপুরে জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের দিনমজুর আব্দুস শহীদের স্ত্রী রাজিয়া বেগমের প্রসব বেদনায় দুর্ভোগে পড়লে শহীদ তার স্ত্রী রাজিয়াকে প্রথমে স্থানীয় শুক্রবারী বাজারস্থ কথিত পল্লী চিকিৎসক সন্তোষ দেবনাথ এর স্মরণাপন্ন হন।
সন্তোষ দেবনাথ এ প্রতিবেদককে বলেন, তিনি প্রসূতি রাজিয়া বেগমকে একটি নরমাল সেলাইন দিয়ে বিদায় দেন।

কিন্তু অন্য একটি সূত্র জানায়, সন্তোষ দেবনাথ রাজিয়া বেগমের স্বামী দিনমজুর আব্দুস শহীদকে পরামর্শ দিয়ে বলেন, দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাটে অপর পল্লী চিকিৎসক সুফিয়া বেগমের চেম্বারে নিয়ে যেতে।

এক পর্যায়ে বিকাল ৪টার দিকে আব্দুস শহীদ স্ত্রী রাজিয়া বেগমকে দক্ষিণ কুশিঘাটে কথিত পল্লী চিকিৎসক সুফিয়া বেগমের চেম্বারে নিয়ে যান। সুফিয়া বেগম প্রসূতি রাজিয়া বেগমের শরীরে একটি ইনজেকশন পোশ করেন। এর ১ ঘন্টা পর রাজিয়া বেগম একটি মৃত সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজিয়া বেগমের শরীর ধীরে ধীরে অবশ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত রাজিয়া বেগম ও নবজাতকের ময়না তদন্ত ছাড়াই নিজ গ্রামে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনা ধামাচাপা দিতে আব্দুস শহীদকে কথিত পল্লীচিকিৎসরা মুখ বন্ধ করে দিয়েছে। এখন আব্দুস শহীদ মোবাইল ফোন ব্যবহার না করলেও তার ঘনিষ্ঠ এক ব্যক্তি ঘটনা স্বীকার করে বলেছেন যে, মৃত রাজিয়ার স্বামী আব্দুস শহীদ এ বিষয়ে কোন অভিযোগ করবে না।

এদিকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বদরুজ্জামান আবুল বাশার এর কাছে এ প্রতিবেদক ঘটনাটি অবগত করলে তিনি বলেন, এ ধরনের ভুল চিকিৎসায় মৃত্যু ঘটলে, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে প্রসূতি দক্ষিণ সুরমার কুশিঘাটে ভুল চিকিৎসায় মৃত্যু

আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫