সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটবাসীর সহযোগিতায় উন্নয়নে উজ্জ্বল সিলেট কেন্দ্রীয় কারাগার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের কারা ব্যবস্থাপনায় যোগ হয়েছে এক নতুন গৌরব। বন্দিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ উন্নত পরিবেশ নিশ্চিত করতে সিলেটের বাদাঘাট এলাকায় গড়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার-১। সম্প্রতি এ কারাগারে আয়োজন করা হয় মিনিবার প্রিমিয়ার ফুটবল লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন্স মোহাম্মদ ছগির মিয়া।

সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সিলেটবাসীর শান্তিপ্রিয়তা, ন্যায়পরায়ণতা এবং উন্নয়নকামী মানসিকতার ফলেই সিলেটে নতুন করে গড়ে উঠেছে উন্নতমানের কারাগার। পাশাপাশি, মেট্রোপলিটন এলাকার বন্দিদের জন্য আলাদা একটি কারাগার স্থাপন সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিকেও পূর্ণতা দিয়েছে।

ডিআইজি প্রিজন্স আরও বলেন, সিলেটের মানুষ সবসময় সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে এসেছে। সিলেটের কারাগারগুলোর উন্নয়নেও স্থানীয়দের অবদান অনস্বীকার্য। বন্দিরাও নিজেদের আচরণে প্রমাণ করেছেন তারা শান্তিপ্রিয় ও শৃঙ্খলাপরায়ণ।

তিনি মানব জীবনে শরীরচর্চা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুসলিম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় এবং শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।

তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে কেন্দ্রীয় কারাগার-১ এর ফটক সংলগ্ন মাঠে আয়োজিত এই খেলাধুলার অনুষ্ঠান ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে কারাগার জীবনে। বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন, কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার শামীমা নাসরিন তানিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারারক্ষী শাহ আলম এবং সহকর্মী শাহ পরান, সারোয়ার, সুজন, প্রধান সরকারি কারারক্ষী শফিকুর রহমান, সোহেল রানা, সইদুল ইসলাম, প্রদীপ দাস প্রমুখ।

মিনিবার ফুটবল লিগে ফাইনালে ইউনাইটেড ক্লাব ২-০ ব্যবধানে উদীয়মান ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের অধিনায়ক শাহ আলমের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ ট্রফি গ্রহণ করেন উদীয়মান ক্লাবের অধিনায়ক কিবরিয়া।

পুরস্কার বিতরণী শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কারা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ সিলেটের কারা ব্যবস্থাপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মত প্রকাশ করেছেন আয়োজনে উপস্থিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটবাসীর সহযোগিতায় উন্নয়নে উজ্জ্বল সিলেট কেন্দ্রীয় কারাগার

আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫