সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, “ভিক্ষাবৃত্তি একটি ধর্মীয় ও সামাজিক ব্যাধি। তাই সমাজসেবা অধিদফতর সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় নগরীর বাইরে বিভিন্ন অলি গলিতে পরিচালনার জন্য  শর্ত সাপেক্ষে  ২টি ব্যাটারি চালিত রিক্সা,৬টি চায়ের দোকানের সরঞ্জামসহ ভ্যান গাড়ী এবং ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

তিনি ৩ আগস্ট রবিবার দুপুরে শেখ ঘাটস্থ সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত ভিক্ষুকদেও মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাসের, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহেদ আরবী, শহর সমাজসেবা কার্যালয়ের আবু সুফিয়ান, শামীম বিল্লাহ, দীন ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’

আপডেট সময় : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫