সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

হবিগঞ্জ মাধবপুরে অস্ত্র এবং মাদক মামলার আসামি সাকিব ৩ সহযোগীসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুর অস্ত্র এবং মাদকসহ ১৫ মামলার কূখ্যাত মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিব (২৭) কে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ৩০ জুলাই বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প এবং হবিগঞ্জ সদর ক্যাম্পের সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাধবপুর বাজার থেকে সাকিবকে গ্রেপ্তার করে। ফুয়াদ হাসান সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ১৫ টি মামলা রয়েছে।

গতকাল বুধবার দুপুরে ধর্মঘর ক্যাম্পের ২৫ বিজিবি সদস্যরা ফুয়াদ হাসান সাকিবকে নিয়ে তার আস্তানায় অভিযান করেন। এ সময় তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ৪ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪ টি মোটর সাইকেল ৮ কেজি গাজা, ৩ টি বল্লম, ১ টি রামদা, মদের বোতল, ফেন্সিডিল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সাকিবের ভয়ে এলাকার লোকজন তটস্থ ছিল। কেউ তার মাদক ব্যবসার প্রতিবাদ করলে তাকে ধরে নিয়ে যেত সাকিবের লোকজন। সাকিবের মাদকের ব্যবসার প্রতিবাদ করায় চৌমুহনী এলাকার এক যুবককে সাকিবের আস্তানায় ধরে নিয়ে নানা ধরনের নির্যাতন করেছে। এ কারনে সাকিব একটি আতঙ্কের নাম ছিল। আবার কখনো সে হঠাৎ করে লোকবল নিয়ে মোটরসাইকেল মহড়াও দিত। মাঝেমধ্যে ফেসবুক ভিডিও ধারণ করে সরাসরি মানুষকে ভয় দেখাত। বিশেষ ভঙ্গিমায় হাতে অস্ত্র নিয়ে ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করত।

এর আগে গত ৬ জুলাই মাধবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সোয়াবই এলাকায় মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করতে অভিযান করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। ওই দিন তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাথরুমের উপর থেকে ঝগক ই২ চাইনিজ রাইফেল ৩দ্ধ কার্তুজ গোলাবারুদ এবং ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফুয়াদ হাসান সাকিব এবং মাজহারুল ইসলাম রাব্বির নামে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শাহানুর বাদি হয়ে অস্ত্র এবং মাদকের মামলা করেন।

২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল জাব্বার জানান, সাকিব ও তার তিন সহযোগীকে উদ্ধার মালামাল সহ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে অস্ত্র এবং মাদক মামলার আসামি সাকিব ৩ সহযোগীসহ গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫