সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার দুপুরে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশি নারী ও শিশুদের হস্তান্তর করা হয়।

বিকাল পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেন।

এরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার খড়িবাড়ি গ্রামের নিজামুদ্দিন রাসেল আলী, তার স্ত্রী শাবানা ও মেয়ে আছিয়া (৩), নিজাম উদ্দিনের স্ত্রী রাহিলা (৫২), মেয়ে রেশমা (১০), কবীর মাহমুদ গ্রামের আজিজারের ছেলে রফিকুল (২৮), তার স্ত্রী জান্নাতি (২৪), তার মেয়ে রুকসানা (১০) ও জুই (৪)।

লালমনিরহাট জেলা ও থানার উত্তোস্থান গ্রামের সফর উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রেনু (২৪), তার ছেলে রোমান আলী (৭), সাবিনা (৮), সাদিয়া (৪)।

গাজীপুর জেলার কোতোয়ালি থানার বদিসল গ্রামের মোহাম্মদ রফিদুলের ছেলে রাজু শেখ রবিউল (১৫)।

তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতের বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানে সেখানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। কারাগার থেকে মুক্ত করে তাদের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেঁদে সীমান্তে নিয়ে আসা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬-এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, দর্শনা বিজিবি কোম্পানির সদর ক্যাম্পের সুবেদার আশরাফুল ইসলামসহ ১০ জন বিজিবি সদস্য এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার, গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনোজ কুমারসহ ১০ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নারী ও শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫