সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন
- আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
পার্থসারথি ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে সিলেটে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩১ বাংলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩১ বাংলার সদস্য সচিব মিহির দেবের পরিচালনায় এবং শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিম্বার্ক আশ্রমের সভাপতি ডা. বনদীপ লাল দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, শিক্ষক সমীরণ পুরকায়স্থ এবং শিবব্রত ভৌমিক চন্দনসহ পাঁচ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির মাধ্যমে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে শিবব্রত ভৌমিক চন্দনকে পুনরায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আহবায়ক, রাজীব দে রাজুকে সদস্যসচিব এবং সুকান্ত গুপ্তকে পুনরায় কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট ২০২৫ শনিবার শুভ জন্মাষ্টমী উদযাপন হবে।






















