সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তে দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার লামাকাটা সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ধর্মপাশা উপজেলার মাসকান্দা গ্রামের গবিন্দ মোহর সরকারের ছেলে রিপন সরকার, মধ্যনগর উপজেলার ফারুক নগরের মতি সরকারের ছেলে অপু সরকার, একই উপজেলার রাঙামাটি গ্রামের প্রমোদ তালুকদারের ছেল প্রভাত তালুকদার, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দৈরাকোনা গ্রামের বিনোদ সরকারের ছেলে বিধান সরকার, একই জেলার মোহনগঞ্জ উপজেলার বরহাতরী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার এবং একই জেলার জেলা সদরের ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার।

বিজিবি ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি বলছে, কাজের সন্ধানে চার থেকে পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতের কুচবিহারে যায় তারা। সেখানে বিভিন্ন স্বজন ও পরিচিতদের বাড়িতে থেকে দিন মজুরির কাজ করতো তারা। ভারতে ধরপাকড় শুরু হলে মেঘালয় হয়ে ওই ৬ বাংলাদেশি তাহিরপুরের লামাকাটা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে বিরেন্দ্র নগর বিওপির বিজিবি টহল দলের হাতে সোপর্দ করে।

লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ৬

আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫