সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিজিবির ৪৮ ও ১৯ নম্বর ব্যাটালিয়ন ২ কোটি ৬১ লক্ষ ৯ হাজার ৩ শ’ টাকার  ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

সিলেট ও সুনামগঞ্জের প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ, বাংলাবাজার, গুয়াবাড়ী, কানাইঘাট এবং জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, একটি ইজিবাইক ও একটি বাংলাদেশি বারকী নৌকাসহ মোট ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

অন্যদিকে ১৯ বিজিবির অধীনস্থ গুয়াবাড়ী, সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে ১২টি ভারতীয় মহিষ ও ২০টি গরু, ছয় হাজার পাঁচশ পিস সুপারি ও দুইশ পঞ্চাশ কেজি চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৭০ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি তারই অংশ হিসেবে পরিচালিত সফল অভিযান।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে

আপডেট সময় : ০২:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫