সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৭ লক্ষ টাকার মালামাল আটক।

আজ মঙ্গলবার (১৫ জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানও তারই অংশ।

আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫