সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই ৩ নেতার পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলায় সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে মাত্র এক দিনের ব্যবধানে তিন নেতা পদত্যাগ করেছেন।

রোববার (১৩ জুলাই) রাতে পৃথক ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ এবং গোয়াইনঘাট উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ।

এর আগে শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। যুগ্ম সমন্বয়কারী হন রুহুল আমিন এবং ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো. শাহেদ আহম্মেদকে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রুহুল আমিন লিখেন, অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে, আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।

একইভাবে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।

অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে আমি এই কমিটির সঙ্গে সম্পৃক্ত নই।

পদত্যাগ নিয়ে জানতে চাইলে মো. শাহেদ আহম্মেদ বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সঙ্গে কেউ কোনো কথা বলেনি। পরিচিত নাম হওয়ায় হয়তো কেউ এমন করেছে। আমি রাজনীতি করি না, শুধু লেখালেখি করি।

ফাহিম আহমদের ফোন নম্বরে কল করলে অন্য একজন রিসিভ করে বলেন, আমি ফাহিম না। ওর নম্বর দিচ্ছি বলে লাইন কেটে দেন।পরে আর তাকে পাওয়া যায়নি।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একজন পদত্যাগ করেছে। অন্যদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। যাদের কমিটিতে আনা হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনাই করা হয়েছিল। কেউ পছন্দের পদ না পেয়ে এমনটি করে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই ৩ নেতার পদত্যাগ

আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫