সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আ.লীগ নেতাকে সিলেটে মারধর,পুলিশে হস্তান্তর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই নেতার নাম প্রদীপ রায়। তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (৯ জুলাই) সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসায় হানা দিয়ে বিএনপির কিছু নেতাকর্মী তাকে আটক করে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সিলেটের জালালাবাদ থানার পুলিশ তাকে উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট ৭টি মামলা রয়েছে।






















