সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ হলো কেন? এটাও একটা বড় প্রশ্ন-বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভাগী কমিশনার খান মো. রেজা-উন-নবী বলছেন, সিলেট কোনো বিচ্ছিন্ন কিছু নয়, দেশের একটা অংশ। সারাদেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবেনা কেন? এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। সনাতন পদ্ধতিতে সিলেট থেকে পাথর উত্তোলন বন্ধ হলো কেন? এটাও একটা বড় প্রশ্ন।

তিনি বলেন, যদি আইন মেনে বালু বা পাথর উত্তোলন করা হয়, তাহলে সমস্যা কোথায়? নিশ্চয় কোনো না কোনো সমস্যা ছিল বলে বেলা রিট করেছে এবং তার প্রেক্ষিতে আদালত এমন সিদ্ধান্ত দিয়েছে। পুরো বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাতে হবে।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেটের আন্দোলনরত পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেটের সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্টিত এক বৈঠকে এসব কথা বলেন।

ছয় দফা দাবিতে আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলাজুড়ে পণ্য ও গণপরিবহনে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করে। ৭ ঘন্টা পর দুপুর ১টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে জানান, বিকেলে বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক অনুষ্টিত হবে।

বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টার এই ম্যারাথন বৈঠকে বিভাগীয় কমিশনার পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। শেষের দিকে তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। আপনাদের বক্তব্য আমরা শুনলাম। আপনাদের সব বক্তব্য আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো। অবশ্য এই সমস্যার একটা সুরাহা হবে। সারাদেশ থেকে পাথর উত্তোলন করা গেলে সিলেট থেকেও তা হবে।

তিনি বলেন, প্রয়োজনে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আপনাদের উপস্থিতিতে এখানে বসে বৈঠক হবে। পাথর তুললে যেমন নদী তার গতি পথ হারায় তেমনি পাথর না তুললেও নদী তার গতিপথ হারায় বলে আমরা শুনেছি। আমরা সাধারণ কোনো মানুষের কথায় কোনো সিদ্ধান্ত নিবোনা। এ ব্যাপারে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে ব্যাপক স্টাডি করা হবে। এর প্রয়োজন আছে বলে আমি মনে করি।

এছাড়া তিনি বিআরটিএতে শ্রমিক হয়রানি রাস্তায় ট্রাকচালকদের পুলিশী হয়রানির বিষয়ে তিনি বলেন, অবশ্যই এসব সমস্যা সমাধান হবে।

এরপর আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা দু’দিনের জন্য তাদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। আগামী দু’দিনের মধ্যে আবার সংক্ষিপ্ত পরিসরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে প্রশাসনের বৈঠক অনুষ্টিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ হলো কেন? এটাও একটা বড় প্রশ্ন-বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫