সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে পরিবহন কর্মবিরতির মেয়াদ একদিন বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে পাঁচদফা দাবিতে পণ্যপরিবহণে কর্মবিরতি মেয়াদ আরও একদিন বেড়েছে। মঙ্গলবার ৮ জুলাই থেকে এ কর্মসূচি পূর্ণমাত্রায় শুরু হবে বলে জানিয়েছে আন্দোলনরত শ্রমিক নেতাদের নির্ভরযোগ্য একাধিক সূত্র।

রবিবার (৬ জুলাই) এ কর্মসূচি শেষে সোমবার থেকে সিলেট জেলাজুড়ে সবধরনের পরিবহণে কর্মবিরতির পূর্বনির্ধারিত কর্মসূচি থেকে কিছুটা সরে এসেছেন আন্দোলনকারীরা।

তারা জানায়, সোমবার (৭ জুলাই) বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সিলেট সফরকে নির্বিঘ্ন করতে তারা পরিবহন কর্মবিরতির কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে তাদের কর্মসূচির বিষয়টি তুলে ধরে সিলেটের জেলা সড়ক পরিবহণ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুমু, সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম স্বাক্ষরীত স্মারকলিপি প্রদান করা হয়।

দেশের বিভিন্ন স্থানের পাথর কোয়ারিগুলোর উপর থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ব্যতিক্রম সিলেট। এ অঞ্চলে আর কোনো পথর কোয়ারি খোলে না দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

এরপর লাগাতার আন্দোলনের হুমকি দেয় সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ।তারই ধারাবাহিকতায় গত ২৮ জুন থেকে তারা কোয়ারি ও লোড আনলোড পয়েন্টে কর্মবিরতি পালনের পর থেকে পণ্য পরিবহণ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

৬ জুলাই রবিবার এ কর্মসূচি শেষে শুরুর কথা সব ধরনের পরিবহনের ক্ষেত্রে অনিদিষ্টকালের কর্মবিরতি। তবে ৭ জুলাই সিলেটে একটি দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সিলেট আসার কথা।

যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাই তারা ৭ তারিখ কেবল পণ্য পরিবহনে কর্মবিরতি কর্মসূচি রেখেছেন।

তবে ৮ জুলাই থেকে সিলেট জেলাজুড়ে অনিদিষ্টকালের জন্য সব ধরনের পরিবহনে কর্মবিরতি কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

উল্লেখ্য একদফা দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন পাঁচ দফায় পরিণত হয়েছে। অন্য ৪টি দফা হচ্ছে, ক্রাশার মেশিন ধ্বংস না করা, পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ, পাথরবাহি ট্রাক না থামানো, বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।

এদিকে সাধারণ এ আন্দোলন দিনে দিনে কঠিনের দিকে যাচ্ছে। তাই সিলেটবাসীর মধ্যে উদ্বেগ উৎকন্ঠাও বাড়ছে। তবে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ শনিবার সিলেটভিউর সাথে আলাপকালে জানান, সার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পরিবহন কর্মবিরতির মেয়াদ একদিন বেড়েছে

আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫