সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে ।

শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিওপি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করে।

অভিযান পরিচালিত হয় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী নৌকা।

এছাড়া সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে তামাবিল-সিলেট মহাসড়কের ফতেপুর, হরিপুর ও রাধানগর, জাফলং এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি গোডাউনে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী ট্রাকে করে পাচারকালে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। এই চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে এক প্রেস ব্রিফিং-এ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।

তিনি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি বলেন জব্দকৃত চোরাচালানী মালামালের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫