ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ- প্রধানমন্ত্রীর মাধবপুরে ছড়া-নদী, কৃষি জমি থেকে বালু মাটি লুট – পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সিলেটে কিশোর গ্যাং পুলিশের ‘অ্যাকশন’ সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান সিলেট সফরে এসে রিকশায় ঘুরছেন এনসিপির- নাহিদ ও সারজিস সিলেট জেলার পুলিশ সুপার বদলি, নবনিযুক্ত সাদেক

গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ ঈদের দ্বিতীয় দিন। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, এদিন সকাল থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৫৬ ফিলিস্তিনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। খবর আল-জাজিরার।

এর আগে গতকাল পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরাইলি বর্বরতা থেমে থাকেনি। দিনটিতে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 

সাবরা এলাকার হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স বিভাগ। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন।

এছাড়া, রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যকেন্দ্রের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য মতে, এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ইসরাইলি গুলিতে প্রাণ হারিয়েছেন ১১৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি ‘অভিযানে’ মোট ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২৫,৮৩৪ জন। 

সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা ৯৫ জন এবং আহত হয়েছেন ৩০৪ জন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে উদ্ধার করেছে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬

আপডেট সময় : ০২:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫