ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

কুরবানিতে মাংস খাওয়ার পর হজমে যে শরবত খাবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

কুরবানি ঈদ মানে গরু-মহিষ-ছাগলের মাংস ভরপেটে খাওয়া। দিনটিতে কারও কোনো বাধা নিষেধ নেই। তাই সবাই সবকিছু ভুলে ইচ্ছামতো খেতে শুরু করে। এতে অনেকের হজমে সমস্যা দেখা দেয়। তাই পরে খেতে ইচ্ছে করলেও আর খাওয়া সম্ভব হয়ে উঠে না।

তাই ঈদে কুরবানি মাংসের পাশাপাশি আপনার খাওয়ার টেবিলে রাখতে পারেন বিভিন্ন রকমের শরবত। যা আপনার হজমে সাহায্য করবে। এতে আপনি সতেজ থেকে দিনটিকে প্রফুল্ল করতে পারেন।

জেনে নেওয়া যাক হজমে সাহায্য করবে এমন কয়েকটি শরবত ও তার তৈরি পদ্ধতি-

লেবুর শরবত

উপকরণ

১. লেবু ১টি

২. ১ গ্লাস হালকা গরম পানি

৩. বিট লবণ ১ চিমটি (ঐচ্ছিক)

৪. মধু ১ চা চামচ (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে

প্রথমে লেবুর রস বের করে নিন। এরপর হালকা গরম পানিতে লেবুর রস, বিট লবণ ও মধু মিশিয়ে নিন। ভালো করে নেড়ে খালি পেটে বা খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর তা পান করুন।

আদার শরবত

উপকরণ

১. তাজা আদার ১ ইঞ্চি টুকরো

২. মধু ১ চা চামচ

৩. লেবুর রস ১ চা চামচ

৪. হালকা গরম পানি আধা কাপ

বানাবেন যেভাবে

আদা ভালো করে ধুয়ে কুচি করে ব্লেন্ডারে দিন। এরপর অল্প পানি দিয়ে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সবশেষে এতে মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

আনারসের শরবত

উপকরণ

১. আনারসের টুকরা ১ কাপ

২. ঠান্ডা পানি আধা কাপ

৩. বিট লবণ স্বাদমতো (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে 

ব্লেন্ডারে আনারসের টুকরা ও পানি দিন। ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন (না ছাঁকলেও চলবে)। চাইলে একটু লবণ যোগ করতে পারেন।

পুদিনা পাতার শরবত

উপকরণ

১. পুদিনা পাতা ১ মুঠো

২. লেবুর রস ১ চা চামচ

৩. পানি আধা কাপ

৪. বিট লবণ এক চিমটি

বানাবেন যেভাবে 

প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ডারে দিন। এরপর পানি, লেবুর রস ও লবণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। চাইলে ছেঁকে নিয়ে পান করুন।

অ্যালোভেরা শরবত

উপকরণ

১. অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ (তাজা)

২. পানি ১ গ্লাস

৩. সামান্য মধু (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে

তাজা অ্যালোভেরা পাতার নিচ থেকে জেল সংগ্রহ করুন (কোনো হলুদ অংশ যেন না থাকে)। এরপর জেল, পানি ও মধু ব্লেন্ডারে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল অ্যালোভেরা শরবত।

পেপের শরবত

উপকরণ

১. পাকা পেপের টুকরা ১ কাপ

২. ঠান্ডা পানি আধা কাপ

৩. লেবুর রস ১ চা চামচ (ঐচ্ছিক)

৪. চিনি স্বাদমতো

বানাবেন যেভাবে

ব্লেন্ডারে পেপে ও পানি দিয়ে ব্লেন্ড করুন। চাইলে লেবুর রস ও চিনি যোগ করুন। এই শরবত ফ্রেশ খেতে ভালো লাগে তাই বরফ দিতে পারেন।

শসার শরবত

উপকরণ

১. মাঝারি আকারের শসা ১টি

২. পানি আধা কাপ

৩. একটু লেবুর রস বা পুদিনা পাতা (ঐচ্ছিক)

৪. হালকা লবন

৫. স্বাদমতো চিনি

বানাবেন যেভাবে

প্রথমে শসা ভালো করে ধুয়ে কুচি করে নিন। এরপর ব্লেন্ডারে পানি শসা, সামান্য লবন ও স্বাদমতো চিনি দিয়ে ব্লেন্ড করুন। চাইলে লেবুর রস বা পুদিনা যোগ করে ছেঁকে পান করুন।

সব জুসই ফ্রেশ ও প্রাকৃতিক উপাদানে তৈরি। অতিরিক্ত খাওয়ার পর যে কোনো একটি বেছে নিয়ে ১ গ্লাস খেলে হজমে উপকার পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরবানিতে মাংস খাওয়ার পর হজমে যে শরবত খাবেন

আপডেট সময় : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫