সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

জকিগঞ্জে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানাপুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এই গ্রামের ফয়জুর রহমান পাতাই মিয়ার ছেলে নিহত মো. মোমিন আহমদ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোমিন আহমদ দাম্পত্য জীবনে নানা সমস্যায় ছিলেন। দীর্ঘদিন থেকে এক ব্যক্তির সাথে তার স্ত্রীর পরকীয়া চলছিলো। এই পরকীয়ার জের ধরে বৃহস্পতিবার ভোরে মোমিন আহমদের স্ত্রী তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রী পালিয়ে যাওয়ার আক্ষেপে মোমিন আহমদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫