ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

সিলেটে এসে উপদেষ্টা জাহাঙ্গীর বললেন, ‘পয়সা খাইবেন, কাম করবেন না’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ও আপনে খোঁজ রাখেন নাই।….কয় দিন লাগবে? শুনেন, নাইলে আপনেরেই কিন্তু রিপিয়ার কইরা দিমু। বুঝতে পারছেন। আপনেরেই কিন্তু রিপিয়ার কইরা দিমু। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না।

একটি রাবার ড্যামের কাজ শেষ করা প্রসঙ্গে ফসলের মাঠ থেকে মুঠোফোনে একজন প্রকৌশলীকে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করতে এসেছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা প্রতীকী ধান কেটে কর্মসূচির উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে হাওরের ফসল, ধানের দাম, হাওরের ফসল রক্ষা বাঁধসহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন কৃষক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক এলাকার গজারিয়া রাবার ড্যামের সমস্যার কথা জানান। এটি এখনো সংস্কার না হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। তখন উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর খোঁজ করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন তখন সেখানে ছিলেন না। পরে উপদেষ্টা তাঁকে ফোন করে ওই রাবার ড্যামের বিষয়ে জানতে চান। সে সময় উপদেষ্টাকে এ কথাগুলো বলতে শোনা যায়। এ সময় উপদেষ্টা প্রকৌশলীকে রাবার ড্যামটির কাজ সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

প্রকৌশলী কেন এখানে আসেননি, সেটিও জানতে চান উপদেষ্টা। একপর্যায়ে তাঁকে সেখানে আসতে বলেন। এর কিছুক্ষণ পরই ওই ফোনালাপের একটি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপদেষ্টা টেলিফোনে প্রকৌশলীর সঙ্গে কথা বলার সময় তাঁর পাশে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা বলেন, যদি ধান কেনায় কোনো সিন্ডিকেট হয়, সেটি তাঁরা ‘সোজা’ করে দেবেন। ফসল রক্ষা বাঁধের কাজে কোনো ঝামেলা হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ‘ঝামেলায়’ পড়বেন। তিনি তখন পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারকে ডেকে বাঁধের বিষয়ে খোঁজ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এসে উপদেষ্টা জাহাঙ্গীর বললেন, ‘পয়সা খাইবেন, কাম করবেন না’

আপডেট সময় : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫