সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সাইফুর রহমান স্মৃতি পরিষদের আলোচনা সভায় রিজভী সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৯৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ সিলেটে অভিযান পরিচালনা করে দুই রেস্টুরেন্টকে জরিমানা সিলেট ওসমানী হাসপাতালে নতুন পরিচালক সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত

সিলেটে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৮৭৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সারা দেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। ১৫৪টি কেন্দ্রে শুরু হওয়া পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া এ দিনে বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ জানান, সিলেট বোর্ডে ১ম দিনে মোট ৮২ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ১১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০১ জন, হবিগঞ্জে ১৯৫ জন, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অসদুপায় অবলম্বনের দায়ে মৌলভীবাজার জেলার একজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরীক্ষা চলার সময় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হেপী বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৮৭৮

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫