সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উসমান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

১ কোটি ৪ লক্ষ টাকার ৫টি চেকের মামলার সাজাপ্রাপ্ত ও শ্রম আদালত, বিদুৎ আদালত এবং চেক ডিজনারসহ আরও ১৬ টি মামলায় পলাতক থাকা ইয়াছিন উসমান(৬৫)-কে গ্রেফতার করেছে এসএমপি’র কোতোয়ালী মডেল থানা পুলিশ । ইয়াছিন উসমান সিলেট নগরীর বন্দর বাজার পুরান লেনের ডি-১ এর মৃত হাজী উসমান আলীর ছেলে এবং উসমানী গনী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর গার্ডেন টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন।

তিনি জানান, বর্তমানে ৫ টি মামলায় সাজা পরোয়ানা এবং ১২ টি মামলায় গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারেরপর ইয়াছিন উসমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাছাড়া শ্রম আদালত এবং বিদুৎ আদালতের আরও ৪ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সূত্র জানায়, ইয়াছিন উসমান এর বিরূদ্ধে ১ কোটি ৪ লক্ষ ৪০ হাজার টাকার ৬ টি চেক ডিজনার করে সিলেটের মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন মো. আব্দুল খালিক। মামলা গুলো হলো, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার  দায়রা মামলা নং-৯৮৯/২৩ ইং, যাহা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, সিলেট বিগত ১৫ জানুয়ারি  ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড,  শাহপরাণ (রহঃ) দায়রা মামলা নং-৯৯০/২০২৩ ইং, যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত, সিলেট ১২ ফেব্রুয়ারি ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড , শাহপরাণ (রহঃ) দায়রা মামলা নং-১৪৮২/২৩ ইং, যাহা বিগত ১ মার্চ যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালত, সিলেট ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড,শাহপরাণ (রঃ) দায়রা মামলা নং- ১৪৮০/২৩ইং মামলায় গত ২৭ মে যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালত, সিলেট ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড, শাহপরাণ (রহঃ),  দায়রা মামলা নং-১২৫৩/২৩ ইং, ১ সেপ্টেম্বর যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত, সিলেট  ১৩৮ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড প্রদান করেন এবং শাহপরাণ (রহঃ),  দায়রা মামলা নং-১৪৭৬/২৩ ইং মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত মামলাগুলোতে পলাতক থাকায় আদালত আসামীর বিরুদ্ধে রায় প্রচার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালী থানা, সিলেটের  বরাবরে সাজা পরোয়ানা ও গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করেন। কিন্তু আসামি দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ গ্রেফতার করতে পারেনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন উসমানকে গ্রেফতার করে পুলিশ।

৬ টি চেক ডিজনার মামলার বাদী মো. আব্দুল খালিক পক্ষের আইনজীবী মো. ছিদ্দিকুর রহমান জানান, তিনি বাদীপক্ষে ৬ টি চেক ডিজনার মামলা পরিচালনা করেন। যার মধ্যে ৫ টি মামলায় আদালত ইয়াছিন উসমান-কে দোষী সাব্যস্ত করে দন্ড প্রদান করেন। আর একটি মামলা চলমান। তিনি আরও জানান, ইয়াছিন উসমানকে পুলিশ গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উসমান গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪