সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

মাইকে ঘোষণা দিয়ে ধানমন্ডিতে ছবি-ভিডিও ধারণে সাংবাদিকদের বারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শোক জানাতে আসা ব্যক্তিতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে উপস্থিত ছাত্র-জনতা পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করছেন। কাউকে আওয়ামী ঘরনার সন্দেহ হলেই শুরু হচ্ছে মারধর। এ সব ঘটনার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে সাংবাদিকদের নিষেধ করেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনমুখী ব্যক্তিদের আটকে দিচ্ছেন ছাত্র-জনতা। রিকশা, গাড়ি, মোটরসাইকেল কিংবা পথচারী সবাইকে করা হচ্ছে তল্লাশি। মোবাইল ফোন নিয়ে তার ছবি ও অন্যান্য কিছু তল্লাশি করছেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পাওয়ায় বেশ কয়েকজনের ওপর চড়াও হতে দেখা গেছে তাদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকে অন্তত ৪০ জনকে মারধোর করেছেন উপস্থিত ছাত্র-জনতা। তাদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। আবার অনেককে মারধোরের পর পাঠানো হয়েছে হাসপাতালে।

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সকাল থেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে আপত্তি শুরু করেন উপস্থিত ছাত্র-জনতা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাদের।

পরে হ্যান্ড মাইকে ঘোষণা হয়, ‘কোনো ছবি তোলা যাবে না, ভিডিও ধারণ করা যাবে না। কয়েকজন গণমাধ্যমকর্মী মোবাইল ফোনে ছবি ধারণ করলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে ধারণকৃত ছবি ডিলিট করতে বাধ্য করেন উপস্থিত ছাত্র-জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইকে ঘোষণা দিয়ে ধানমন্ডিতে ছবি-ভিডিও ধারণে সাংবাদিকদের বারণ

আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪