সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে- সিলেটে গৃহায়ণ মন্ত্রী সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ আলোর দিশারী হয়ে এসেছিলেনহযরত মুহাম্মদ (সা.) আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ

জকিগঞ্জের ব্যবসায়ী জুবেল খুনের আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় শহরের ধান-চাল ব্যবসায়ী রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাজু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২০ মার্চ) ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী (কান্দিগ্রামের) ফুরু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।

এর আগে গত শনিবার  (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে কাঠমিস্ত্রীর কাজের ব্যবহৃত বাটাল দিয়ে  উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু আহমদ। 

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। ওইদিন রাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইর ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রী।এদিকে, ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা স্বস্থি প্রকাশ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জের ব্যবসায়ী জুবেল খুনের আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪