সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

মৃত বাবাকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন ঐশ্বরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অনলাইন সংস্করণ

বলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া রায় বচ্চন। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সিমের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সামাজিকমাধ্যমেও সেভাবে আসতে দেখা যায় না তাকে। তবে সোমবার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আবেগঘন বার্তা দিলেন এই বলিউড অভিনেত্রী।

ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালের ১৮ মার্চ মারা যান৷ তারপর থেকে, প্রতি বছর, অভিনেত্রী এই তারিখে বাবার সঙ্গে কাটা সুমধুর মুহূর্তের একটি ছবি পোস্ট করেন। এবারেও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ফটো ফ্রেমসহ একটি ছবি শেয়ার করেছেন। 

ছবিতে দেখা যাচ্ছে, আরাধ্যা আর ঐশ্বরিয়া দুজনেই পরে আছেন সাদা পোশাক। আর যত দিন যাচ্ছে, আরাধ্যা যেন সত্যিই মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠছে।দাদাুর কোলের ছোট্ট আরাধ্যার একটি ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ঐশ্বরিয়া। যেখানে তার মেয়ে, তার বাবার গালে চুমু দিচ্ছে। আরাধ্যার বয়স দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বেশ আগের। তখন আরাধ্যা বয়স ৪ বা ৫ বছর হবে।

ঐশ্বরিয়া রায় এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘তোমাকে চিরকাল ভালোবাসি, প্রিয়তম প্রিয়তম বাবা-আজ্জা। সবচেয়ে প্রেমময়, দয়ালু, যত্নশীল, শক্তিশালী, উদার এবং ধার্মিক… তোমার মতো কেউ নেই… কখনও হবে না। শুভ জন্মদিন। স্মরণে প্রার্থনা। আমরা তোমাকে অনেক মিস করি।’বাবার সঙ্গে কাটানো তার ও মেয়ে আরাধ্যার আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করে নেন ঐশ্বরিয়া। বোঝা যায়, এই বিশেষ দিন বাবার সঙ্গে না থাকার কষ্ট তার মনে কতটা। 

শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঐশ্বরিয়ার। বচ্চন পরিবারের থেকে এখন তিনি আলাদাই থাকেন মায়ের কাছে। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নেই তার। এ বিষয়ে কেহ কোনো মন্তব্য করেননি প্রকাশ্যে। গত রোববার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। তবে পার্টিতেও ছিলেন না ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত বাবাকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন ঐশ্বরিয়া

আপডেট সময় : ০৬:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪