সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে বাস ও ট্রাক – নিহত ১, আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট-তামাবিল সড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ দুর্ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ থাকে।নিহত পরশ মযমনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

জৈন্তাপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পর্যটকবাহী বাস দুমড়ে মুচড়ে গেছে। আর ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে বাস ও ট্রাক – নিহত ১, আহত ২০

আপডেট সময় : ০৭:১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪