ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপি নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

বিএনপি নেতার নৌকায় ভোট প্রার্থনা!

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করলেও এবার নৌকার জন্য সরাসরি ভোট চাইলেন তানোরের সনরজাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান।বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপিতে তোলপাড় চলছে। 

মঙ্গলবার বিকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নৌকা প্রতীকের উদ্যোগে সরনজাই সিধাইড় ক্লাব মোড়ে এক প্রচারসভার আয়োজন করা হয়। নৌকার এ প্রচারসভায় উপস্থিত হয়ে বিএনপি নেতা মোজাম্মেল হক খান এলাকাবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।নৌকার প্রচারসভায় দেওয়া বক্তব্যে বিএনপি নেতা মোজাম্মেল হক খান বলেন, আমাদের দল বিএনপি এবার ভোট বর্জন করেছে। কিন্তু ভোট নষ্ট করে কোনো লাভ নেই। আমি বিএনপির নেতাকর্মীদের বলছি—আপনারা বাড়িতে বসে থেকে শুধু ভোট নষ্ট করবেন না। আপনারা কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দেবেন। আমাদের এলাকার কৃতী সন্তান ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেবেন। 

বিএনপি নেতা মোজাম্মেল হক খান আরও বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আপনারা কি উন্নয়ন চান না। যদি উন্নয়ন চান, তা হলে ফারুক চৌধুরীকে নৌকায় ভোট দিন। এবার আপনারা নৌকায় ভোট দিলে সরনজাই ইউনিয়নবাসীর আরও উন্নয়ন হবে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে নৌকার এ প্রচারসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ। 

জানা গেছে, বিএনপি নেতা মোজাম্মেল খান সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের একটি সভায় উপস্থিত হয়ে ফুলের মালা নিয়েছিলেন। ওই সময় তার আওয়ামী লীগে যোগদানের খবর ছড়িয়ে পড়ে। তবে মোজাম্মেল খান পরে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছিলেন।এদিকে তানোর উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, মোজাম্মেল খান বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নৌকায় ভোট চাইতে পারেন না। নৌকায় ভোট চাওয়া প্রসঙ্গে বিএনপি নেতা মোজাম্মল হক খান বলেন, নৌকার প্রার্থী ফারুক চৌধুরী তানোরের সন্তান। এলাকার উন্নয়নের স্বার্থে আমি তার জন্য ভোট চেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপি নেতার

আপডেট সময় : ০৮:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩