সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেটে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১: অনলাইন ডেস্ক

সিলেটে সড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির অঙ্গসংগঠনের চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে মহানগরের সোবহানীঘাট থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজাজলাল উপশহরের গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে।পরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলেল দুই নেতা মাহবুবুল ও আফসারকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৬:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩