সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

৫৪ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশ সদস্য রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

রাজধানীর ধোলাইরপাড়ে এক ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েম। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন গুলশান থানার সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত।আর আবু সায়েম কনস্টেবল (অন্য ঘটনায় সাময়িক বরখাস্ত) হিসেবে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত আছেন।আজ মঙ্গলবার পুশিলের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। এ ঘটনায় মো. মোশারফ হোসেন ও মো. আবদুল বাতেন নামের আরও দুজন আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত রোববার সকাল নয়টার দিকে শ্যামপুর থানাধীন ধোলাইরপাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী আবুল কালাম। ছিনতাইকারীরা তাঁকে মাইক্রোবাসে তুলে তাঁর কাছ থেকে ৫৪ লাখ টাকা ছিনিয়ে নেন। তারপর তাঁকে মাওয়া সড়কের রসুলপুর এলাকার ফাঁকা রাস্তায় ফেলে যান। ওই টাকা ব্যবসায়ী আবুল কালাম মতিঝিলের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী আবুল কালাম।

ডিবি সূত্র জানায়, মামলার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি গাড়ির নম্বর শনাক্ত করে। এরপর প্রযুক্তির সহায়তায় এই চারজনকে শনাক্ত করা হয়। গতকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাঁদের আদালতে পাঠানো হলে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক আবদুর রব প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজন পুলিশ সদস্য। একজন গুলশান থানায় কর্মরত ও একজন কনস্টেবল। তিনি বরখাস্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫৪ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশ সদস্য রিমান্ডে

আপডেট সময় : ০৭:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩