ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সুনামগঞ্জে সেতু ভেঙে নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্ধার :

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর ওপরে নির্মিত কাটাগাং এলাকার বেইলি ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে নিখোঁজ হয় চালক ও হেলপার। নিখোঁজের তিন ঘণ্টার মধ্যে ট্রাকচালক ফারুক আহমেদ ও হেলপার জাকির হোসেনের মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার অভিযানে নিয়োজিত ডুবুরি দলের সদস্য জানান, ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের কেবিনে তাদের মরদেহ আটকে ছিল।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সিমেন্ট বহন একটি ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে ইচগাঁও কাটাগাং এলাকায় বেইলি সেতু পার হওয়ার সময় তা ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজের তিন ঘণ্টার মধ্যে ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। চালক ও হেলপারের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ থানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত সিমেন্ট বহন করে ট্রাকটি সেতু পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে গিয়ে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও অনেকবার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল।

পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী শহর ঢাকা থেকে ২ ঘণ্টার সময় সাশ্রয় করতে এ রুট গেল দুই বছর ধরে চালু হয়। চালুর পর থেকে এ রুটে যাত্রীবহনকারী বাস ও মিনিবাস ট্রাক চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করবে বলে জানান সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকুর জামান জানান, তারা উদ্ধার অভিযান চালিয়ে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসার পথে অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরির দল চালক ফারুক আহমেদ ও হেলপার জাকির হোসেনের মরদেহ উদ্ধার করেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে সেতু ভেঙে নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্ধার :

আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩