সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

যে কারণে রাস্তায় ক্যামেরা বসাচ্ছে ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে আরো কঠোর অবস্থান নিয়েছে ইরান।বাধ্যতামূলক পোষাক কোড অমান্যকারী নারীদের লাগাম টেনে ধরতে বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপন করছে দেশটির সরকার।শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়,হিজাবহীন নারীদের চিহ্নিত করে তাদের যেন সাজা দেওয়া যায়,সেই লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কারা হিজাব আইন লঙ্ঘন করেছেন তা শনাক্ত করার পর প্রথমে তাদের এজন্য কী পরিণতি ভোগ করতে হতে পারে জানিয়ে মোবাইলে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে।

বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচার হওয়া বিবৃতিতে বলা হয়, হিজাব আইন অমান্যকারীদের লাগাম টেনে ধরতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।কারণ অমান্যকারীরা ইরানের আধ্যাত্মিক ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।নারীদের হিজাব পরা নিশ্চিত করার দিকে ইঙ্গিত করে শনিবার ইরান পুলিশের বিবৃতিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন সামাজিক রীতিনীতি মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করেন।বিবৃতিতে নাগরিকদের প্রতি হিজাব না পরে বাইরে বের হওয়া নারীদের বাধা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ধরনের নির্দেশনা গত কয়েক দশকে ইরানের কট্টরপন্থীদেরকে নারীদের ওপর আক্রমণ করতে উৎসাহিত করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে কারণে রাস্তায় ক্যামেরা বসাচ্ছে ইরান

আপডেট সময় : ০২:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩