সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন ও ০১টি মনিটর ও নগদ টাকাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ কামরুল হাসান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। আজ (৩০ মার্চ) রাতে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার এলাকায় পরিচালনা করে কামরুল হাসানকে আটক করা হয়।

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ২৯/০৩/২০২৩ খ্রিঃ রাত ০২:৫৯ ঘটিকায় কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের জনৈক শাহিন মিয়ার মালিকানাধীন “মা টেলিকম” দোকানের শাটারের ৪টি তালা ভেঙ্গে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ০১টি কম্পিউটার মনিটর, নগদ ২২০০/-টাকাসহ সর্বমোট ১,০১,৮০৫/-(এক লক্ষ এক হাজার আটশত পাঁচ) টাকার মালামাল চুরি হয়।

এই চুরির সংবাদ প্রাপ্তির পরই কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মোহাম্মদ আমির উদ্দিনসহ কুলাউড়া থানার একটি চৌকস টিম চুরির ঘটনায় জড়িত চক্রকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কামরুল হাসান নামে একজনকে শনাক্ত করে।

আজ (৩০ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার থেকে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।পরে আটককৃত কামরুলের দেখানো মতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লার স্তুপ থেকে দোকানের মালিক শাহিন মিয়ার শনাক্তমতে চোরাইকৃত একটি Oppo A53 মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চোরাইকৃত বাকী মোবাইল ফোন ও কম্পিউটারের মনিটর আটককৃত কামরুল তার বসত ঘরে রেখেছে বলে জানায়। পরবর্তীতে আটককৃত কামরুল হাসানকে সাথে নিয়ে তার বসত ঘরের পিছনের লাকড়ির রুমে তল্লাশী করে খড়ের ভেতর থেকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন,১টি কম্পিউটার মনিটর, নগদ ২,২০০/-টাকা ও চুরির ঘটনায় ব্যবহৃত লোহার শাবল,হাতুরী, কাঠে সংযুক্ত লোহা কাটার ব্লেড এবং পরনের কাপড়-চোপড় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এই ঘটনায় দোকান মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আটককৃত কামরুল হাসানের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৫, তারিখ: ৩০/০৩/২০২৩ খ্রিঃ,ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন ও ০১টি মনিটর ও নগদ টাকাসহ আটক ১

আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩