সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা—

সাভারে ডিবির অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

সাভার,ঢাকা :
ঢাকার সাভারে বাড়িতে প্রবেশ করে গৃহকর্তীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনার প্রায় এক বছর পর ৩ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (২০ মার্চ) ভোরে ঢাকার সাভার এবং আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার হীরানদী কুল্লা মধ্যপাড়া এলাকার মো. খোরশেদ আলীর ছেলে সুমন আলী (২৩), সাভারের বিরুলিয়া এলাকার মো. সালেকের ছেলে সোবহান (২০) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে শান্ত (১৭)।

এ বিষয়ে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গত বছরের ৩০ মার্চ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার মো. বিল্লাল হোসেন নামে এক ব্যাক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এসময় ডাকাতদল তার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সেই ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে।

পরবর্তীতে সেই মামলার তদন্তভার ডিবির কাছে এলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খানের তত্ত্বাবধানে ও আমার নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মো. রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার এবং আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত আসামীদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারেও তদন্ত অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে ডিবির অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩