সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

পবিত্র রমজান উপলক্ষ্যে বৃহঃপ্রতিবার থেকে পাঁচ পণ্য বিক্রি করবে টিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ভর্তুকি মূল্যে পাঁচ পণ্য- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার টিসিবির ডিলারদের দোকান ও স্থায়ী স্থাপনা থেকে এ পণ্য কিনতে পারবেন। বুধবার টিসিবির পক্ষ থেকে সংস্থাটির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে,বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির জানান পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশব্যপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে বৃহস্পতিবার থেকে পাঁচ পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রাখা আছে। ডিলাররা নিয়ম মেনে পণ্য বিক্রি করবে। কোনো ধরনের সমস্যা হবে না।কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, পণ্যের দাম এখন অনেক বেড়েছে।সব শেণির মানুষের এখন বাজারে পণ্য কিনতে কষ্ট হচ্ছে। রোজায় এ কষ্ট আরও বাড়বে বলে মনে হচ্ছে। কার্ডধারীসহ ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করলে সব শ্রেণির মানুষের উপকার হবে।টিসিবি রমজান মাস উপলক্ষ্যে ১ কোটি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে; যা একটি ভালো উদ্যোগ। এতে বাজারে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবিত্র রমজান উপলক্ষ্যে বৃহঃপ্রতিবার থেকে পাঁচ পণ্য বিক্রি করবে টিসিবি

আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩