ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

জীবনের দ্বিতীয় ইনিংসে সাইফউদ্দিন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ে করছেন। আজ বৃহস্পতিবার নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

জানা গেছে, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন জারা।

সাইফউদ্দিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আবদুল খালেকের ছেলে।

বুধবার রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের।  

বৃহস্পতিবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা, একই কনভেনশন হলে।  

হবু স্ত্রীর বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২৫ বছর বয়সি অলরাউন্ডার সাইফউদ্দিন। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম এবং বড় ভাই কফিল উদ্দিন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। ইনজুরির কারণে তিনি দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সাইফ। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে।   

সম্প্রতি শেষ হওয়া বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না এই পেস অলরাউন্ডার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর দিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আর। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এ পেসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবনের দ্বিতীয় ইনিংসে সাইফউদ্দিন 

আপডেট সময় : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩