সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

গণতন্ত্র মঞ্চ বিশৃঙ্খলা তৈরির জন্য পুলিশের ওপর চড়াও হয় – পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ২৮ ফেব্রুয়ারিছবি: সংগৃহীত

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গণতন্ত্র মঞ্চের নেতা–কর্মীরা দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই পুলিশের ওপর চড়াও হয়েছেন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২৫ মেয়াদের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টসহ পৃথিবীর ৭৮ দেশের সরকার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসিসহ পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থা বর্তমান সরকারকে অভিনন্দন জানানো দেখে গণতন্ত্র মঞ্চ প্রতিহিংসাপরায়ণ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র মঞ্চকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তারা তার বাইরে গিয়ে বেআইনিভাবে ব্যারিকেড অতিক্রমের সময় পুলিশ তাদের নিষেধ করে। তারা সেটি না মেনে পুলিশের এক সদস্যকে আক্রমণ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয়।

চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২৫ মেয়াদের নতুন নির্বাহী পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী সভাপতি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণতন্ত্র মঞ্চ বিশৃঙ্খলা তৈরির জন্য পুলিশের ওপর চড়াও হয় – পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪