সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন,, এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু সিলেটে আসল মোড়কের আড়ালে চলছিল নকল সিগারেটের বাণিজ্য,পুড়ানো হল ৩ লাখ টাকার সিগারেট নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরবাসীকে সিসিকপ্রশাসকের দুর্গাপূজারশুভেচ্ছা জ্ঞাপন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার ৩ শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তা, সদর উপজেলায় ১৩০ মণ্ডপে ৮৩৪ আনসার সদস্য মোতায়েন

নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত যেকোনো থানা, ওয়ার্ড কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় মিছিল-মিটিংয়ের ব্যানারে দলের নাম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে সিলেট মহানগর বিএনপি।

অনুমোদনে ব্যত্যয় ঘটলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপি কর্তৃক নির্ধারিত বা ঘোষিত কর্মসূচি ছাড়া স্থানীয় পর্যায়ে আয়োজিত যেকোনো মিছিল কিংবা মিটিংয়ের ব্যানারে ‘বিএনপি’ নাম ব্যবহারের আগে মহানগর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট থেকে সুনির্দিষ্ট অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া যেকোনো ব্যানার বা ফেস্টুনে দলীয় নাম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সার্বিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৬:২৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬