সংবাদ শিরোনাম ::
বাবার ফোন ও মায়ের স্বর্ণ বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জ থেকে উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর হবিগঞ্জ
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী বাবার মোবাইল ফোন ও মায়ের স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
টিকটকের মাধ্যমে পরিচয় ও সখ্য গড়ে ওঠার পর পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী।
পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের বাহার মোবাইল মার্কেটে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা।
সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় এবং পরে হবিগঞ্জে যায় তারা। ১২ অক্টোবর চুনারুঘাট থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।






















