সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী 

সিলেট বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বর্ডারগার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই বিওপি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতার চালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শ’  টাকা।

এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬