সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল বিয়ার উদ্ধার করেছে। গতকাল ৮ মে সাতছড়ি বিওপির টহলদল অভিযান চালিয়ে এ মাদক উদ্ধারকরে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৭৩ হাজার টাকা।

বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির টহলদল গতকাল ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ছোনবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে। জব্দকৃত গাঁজা এবং বিয়ার হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬