সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে গত ২৪ ঘন্টায় হামে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের কানাইঘাটে। এ বছর এ নিয়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে সিলেট বিভাগের ৩ শিশুর। আর হাম-রুবেলা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।

মৃত শিশুটির নাম আরহাম। তার বয়স ৫ মাস ৭দিন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সে কানাইঘাট থানার শাহপুর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।

এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৭। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৯ জন।

গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৪৩। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৮ শিশু।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-রুবেলা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১ জন শিশু। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৪ জন শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬