সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় মসলার চালান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে বটেশ্বর এলাকা থেকে জিরার চালানটি উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ।

তারা জানায়, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে বালুবোঝাই ড্রাম ট্রাককে থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটি ধাওয়া করলে বটেশ্বর এলাকার নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯) রেখে পালিয়ে যায়।

পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় ৮০টি বস্তায় মোট ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। ট্রাকটিও পুলিশ হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিম কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার

আপডেট সময় : ০৩:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬