সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ায় ম্যানুয়ালি কাজ করতে অনেকটা সতর্কতা থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সুরাহা করা হচ্ছে বলে জানা যায়। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ায় সোমবার সকাল থেকে ম্যানুয়ালিভাবে কাজ করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে গিয়ে অনেকটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে। তবে ফ্লাইটে কোন ব্যাঘাত ঘটেনি।

কতটাকার ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঢাকার ইমিগ্রেশন অফিসের দায়িত্বরতরা তদারকি করছেন। তারা এ বিষয়টি ভালো বলতে পারবেন। ইমিগ্রেশন সার্ভার রুমের কার্যক্রম পুরোপুরি শুরু হতে কতদিন লাগবে এ বিষয়ে তিনি জানান, ঘটনার পর থেকে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই সার্ভার রুম পুরোপুরি চালু হতে অনেক সময়ের ব্যাপার বলে তিনি জানান। 

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি এবং আধঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আগুন নিভানোর পর ইমিগ্রেশন কক্ষ ঘুরে দেখে বুঝতে পারলাম বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তিনি বলেন, আমরা বিমানবন্দরের  ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন এ বিষয়ে ঢাকা তদন্ত করে বলতে পারবে। তাদেরও জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬