সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট (ডিবি)‘র অভিযানে ৫হাজার পিচ ইয়াবা, ২ লক্ষ ২০ হাজার টাকাসহ গ্রেফতার ২ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি এ সাক্ষাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের আগস্ট ২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক

সিলেট বিভাগের তিন জেলায় নদীর উপর ৬টি সেতু নির্মাণের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগের তিন জেলায় বিভিন্ন নদীর উপর আরও ৬টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুগুলো নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে সমীক্ষার কাজ। সমীক্ষা শেষেই শুরু হবে প্রকল্পের কাজ। 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর ফেসবুক থেকে এমন তথ্য শেয়ার করেছেন। 
জানা গেছে, সারা দেশে বিভিন্ন নদীর উপর ৪৪টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সেতু নির্মাণের সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই ৪৪টি সেতুর মধ্যে সিলেট বিভাগের তিন জেলার ৬টি রয়েছে। 

এর মধ্যে সিলেট জেলায় ৩টি, হবিগঞ্জে ২টি ও মৌলভীবাজারে ১টি সেতু রয়েছে। এগুলো হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা লঞ্চঘাট হতে জুড়ি নদীর সড়কে ৮৫০ মিটার চেইনেজে জুড়ি নদীর উপর সেতু নির্মাণ। 

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউপি থেকে ছাতক হেডকোয়ার্টার সড়কের ৫২৮৬ মিটার চেইনেজে (পুকুরিয়া বিলের ভাঙা) সেতু নির্মাণ। 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার (ক) ফেঞ্চুগঞ্জ-রাকুয়ার বাজার জিসি-বৈরাগীর বাজার সড়কে ১৯৪০০ মিটার চেইনেজে এবং (খ) ভাদেশ্বর ইউপি (মোকামবাজার)-ডেপুটি বাজার-গোয়াসপুর-শেখপুর-মীরগঞ্জ জিসি সড়কে ৫৯০০ মিটার চেইনেজে কাদিপুর নয়াবাজার অংশে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ। 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার সড়ক-ইটাখোনা-ইসলামপুর সড়কে সেতু নির্মাণ। আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর-কাদিরগঞ্জ সেতু নির্মাণ।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আরএইচডি তারাপাশা, শমশেরনগর সড়ক-করাইয়া প্রাইমারি স্কুল ফহলাই ফেরিঘাট সড়কে ৬৪০৪ মিটার চেইনেজে সেতু নির্মাণ। 

ফেসবুকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী সেতুর তালিকা প্রকাশ করে লিখেন- ‘বাংলাদেশের ৪৪টি ব্রিজের মধ্যে আমাদের ভাদেশ্বর কুশিয়ারা নদীর উপর ব্রিজ তালিকাভুক্ত চূড়ান্ত হলো। আমার নির্বাচনী এলাকা সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এর গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর-টু কুশিয়ারা তীরবর্তী এলাকায় কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার মানুষের বহুল প্রত্যাশিত ব্রিজের সমীক্ষার কাজ শুরু হয়েছে।

যত দ্রুত সম্ভব সমীক্ষার কাজ সম্পন্ন হয়ে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আমি আশাবাদী। এটি বাস্তবায়নের পর শরীফগঞ্জ এবং বাদেপাশা ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি  ভবিষ্যতে এই এলাকা পর্যটন এলাকা হিসেবে রূপান্তরিত করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগের তিন জেলায় নদীর উপর ৬টি সেতু নির্মাণের উদ্যোগ

আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬