সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা,শেওলা স্থলবন্দরে ভারতীয় ট্রাক জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

Oplus_131072

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ট্রাকটি জব্দ করা হয়। বর্তমানে ট্রাকটি বিজিবির হেফাজতে রয়েছে।

আটক ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জলধর দাস।

জানা যায়, শনিবার সন্ধ্যায় নিখিল দাসের পাথরবোঝাই ট্রাকটি বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনস্থ শেওলা আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাথর খালাস করার পর ট্রাকটি ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ সময় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।

বিষয়টি বিজিবির নজরে এলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে। পরে ট্রাকচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থানে নেমেছে বিজিবি। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) রাত পর্যন্ত ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রম মনিটরিং এবং সন্দেহভাজন রুটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবির পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা এবং বিভিন্ন স্থলবন্দর, এলসিপি ও আইসিপিতে সতর্কতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রমে নজরদারি রাখা হচ্ছে এবং সন্দেহভাজন রুটগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা,শেওলা স্থলবন্দরে ভারতীয় ট্রাক জব্দ

আপডেট সময় : ০১:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬