সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেটের জকিগঞ্জ এলাকায় ‘ইফতারি’ দেয়া-নেয়া নিষিদ্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের এক উপজেলায় ইফতারি দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে শুরু হয়েছে সামাজিক আন্দোলন। কেউ ইফতারি দিলে বা গ্রহণ করলে উভয়কেই দিতে হবে জরিমানা।

সামাজিক এ আন্দোলন শুরু হয়েছে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে। তবে পুরো উপজেলায় নয়, একটি ইউনিয়নের ৪টি গ্রামে এ নিষেধাজ্ঞা ও জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে একটি সংগঠন থেকে।

এই সংগঠনের নাম আলফালাহ পরিষদ, শেরুলিয়া। আর নিষেধাজ্ঞার আওতাভুক্ত গ্রামগুলো হচ্ছে পশ্চিম গড়র গ্রাম, মধ্য গড়র গ্রাম, পূর্ব গড়র গ্রাম ও মাঝর গ্রাম। রমজান শুরুর কয়েকদিন আগ থেকেই এই ৪টি গ্রামে ইফতারির দেওয়া নেওয়া নিষেধের প্রচারণা চালানো হচ্ছে।

মাইকে চালানো প্রচারণায় বলা হচ্ছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে স্থানীয় আল-ফালাহ পরিষদ তাদের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করবে।

সিলেট অঞ্চলে যে ইফতারি প্রথা একসময় ছিল ভদ্রতা, সৌজন্যতা আর আভিজাত্যের প্রতীক, এখন সেটা রীতিমতো একটা আতঙ্কের নাম। গত কয়েক বছর সিলেট অঞ্চলে ইফতার দেওয়া নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতায় হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে।

এরপর থেকে ইফতারির ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং সর্বমহলে প্রচার হয় যে, এটা ধর্মীয় আইন বা বিধির কোনো অংশ নয়. স্রেফ সামাজিক নিয়ম।

কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসা এই সামাজিক নিয়মটাই একটা সময় ‘সামাজিক অত্যাচারে’ রূপান্তর হলে আস্তে আস্তে ইফতারির প্রচলন বন্ধের ব্যাপারে মানুষ আগ্রহী হয়ে উঠেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের জকিগঞ্জ এলাকায় ‘ইফতারি’ দেয়া-নেয়া নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬