সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিসিটিভির আওতায় সব ভোটকেন্দ্র, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি :

সিলেটের কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত এসব কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট ও অন্যান্য সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়।নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন্দ্রে পাঠানোর সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।

তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে এবং এখন থেকে সব কেন্দ্র সিসিটিভির আওতায় রেখে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৯টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।

কেউ জাল ভোট প্রদান, কেন্দ্র দখল বা ব্যালটে সিল মারাসহ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সিলেট-৫ আসনে এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ প্রতীক), জামায়াত সমমনা ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিস নেতা আবুল হাসান (দেওয়ালঘড়ি প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (ফুটবল প্রতীক) এবং মুসলিম লীগ মনোনীত প্রার্থী বিলাল আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিটিভির আওতায় সব ভোটকেন্দ্র, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬