হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে – বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
প্রেসবিজ্ঞপ্তি
আজ অধ্যাপক ডা. ফারুক আহমদের মতো মানুষ যারা মানুষের হৃদয়কে সেবা প্রদান করছেন। পাশাপাশি হৃদযন্ত্রকে সতেজ রাখার জন্য কাজ করছেন, তাদের মতো মানুষরাই পৃথিবীর শ্রষ্ট মানুষ। সোমবার (২৬ জানুয়ারি) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত কোন ধরনের জটিলতা ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিউটের চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদ কর্তৃক ২০০ জন হৃদরোগীর বাইপাস অপারেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী এ কথা বলেন।
তিনি আরও বলেন অনেক লোক আছেন যারা হৃদয়কে নিজের অবহেলার জন্য নিজের কামখেয়ালীর জন্য ক্ষতবিধস্ত করেন, তাদের আরও সচেতন হতে হবে। তিনি বলেন সমাজের কিছু লোক আছে যারা সমাজকে পিছন থেকে টেনে ধরে, অগ্রসর পৃথিবীর অগ্রযাত্রাকে তারা রুদ্ধ করে তারাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ। সকল ঘৃণা তাদের প্রতি যারা এই পৃথিবীকে সামনের দিকে যাওয়া থেকে রুদ্ধ করে যাচ্ছে। বিভাগীয় কমিশনার বলেন আজকে যে, অসংক্রামক রোগ যা কিছু আছে এই গুলো থেকে মানুষকে সচেতন করতে হবে। মানুষকে সঠিকভাবে সচেতন করতে পারলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারী জেনারেল প্রফেসর ডা. ফজিলা-তুন-নেসা মালিক। তিনি বলেন, আমার পিতা মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্বপ্ন দেখতেন যে, একদিন সিলেট হার্ট ফাউন্ডেশন অনেক দুর এগিয়ে যাবে। ১৯৭২ সালের দিকে সবাই যখন ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি নিয়ে ব্যস্ত তখন আমার পিতা হৃদরোগের ব্যাপকতা নিয়ে চিন্তা করতেন। আমার পিতা বিশ্বাস করতেন যে, এক সময় অসংক্রামক ব্যাধি দেশে ঘাতক হবে বলে মনে করতেন এবং দক্ষ জনবল তৈরী করার চিন্তা করতেন। তারই ফল স্বরূপ আজকে আমাদের দেশে অনেক হৃদরোগ বিশেষজ্ঞ তৈরী হয়েছেন, তার মধ্যে অন্যতম প্রফেসর ডা. ফারুক আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর ডা. ফারুক আহমদ তার বক্তব্যের প্রথমেই স্বরন করেন মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিককে। তিনি বলেন তার অনুপ্রেরণায় আমরা সিলেটে দুইশতাধিক বাইপাস সার্জারী করতে সক্ষম হয়েছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অদূর ভবিষ্যতে সিলেটে ফুল টাইম কার্ডিয়াক সার্জারী শুরু হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম এবং জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের যৌথ সঞ্চালনায় এবং হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ডিরেক্টর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট আব্দুস সোবহান ভূইয়া, সাংবাদিক মুকতাবিস উন নূর, ডা. নাসিম আহমদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর ভিসিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মহসিন এবং কার্যকরি কমিটির সদস্য ডা. মোঃ শামীমুর রহমান।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ঢাকা থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারী মাসুদ মালিক, সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. আবু ইউসুফ ফজলে এলাহি চৌধুরী, পিডিয়াট্রিক এন্ড এডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ এর প্রফেসর ডা. তওফিক শাহরিয়ার হক, সিনিয়র কনসালটেন্ট অব কার্ডিয়াক সার্জন ডা. হারুন রশীদ, কার্ডিয়াক সার্জন ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী, এনেসথেশিওলজি ডা. আহমদ উল্লাহ এবং ডেপুটি ডিরেক্টর মিসেস শাহজাদী সুলতানা ডলি।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, পিপি বদরুল আহমদ, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, এডভোকেট চোধুরী আতাউর রহমান আজাদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ গুলজার আহমদ, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, প্রবাসী মো: ইসবাহ উদ্দিন, প্রবাসী ফখরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ময়নুল আহসান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান নয়ন, সিনিয়র কন্সালটেন্ট ডা. কৌশিক মজুমদার, সিনিয়র কন্সালটেন্ট ডা. ফারজানা তাজিন, সিনিয়র কন্সালটেন্ট ডা. রাজিব দাস, ডা. দেবদুলাল দে পরাগ, মো: কৌশিক খান, কার্যকরি কমিটির জয়েন্ট সেক্রেটারি ডা. মনঞ্জির আলী, জয়েন্ট ট্রেজারার ডা. শামীম আহমদ, সাইন্টিফিক সেক্রেটারি প্রফেসর ডা. মো. হেলাল আহমদ, সোসাল সেক্রেটারি আব্দুল মালিক জাকা, সদস্য প্রফেসর ডা. সামসুন নাহার বেগম, প্রফেসর ডা. শায়েক আজিজ চৌধুরী, উপ পরিচালক আব্দুল মুনিম চৌধুরী এবং সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমদ প্রমূখ।
ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ সভাপতি জামিল আহমদ চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, আজ যদি মরহুম ব্রিগেডিয়ার অব আব্দুল মালিক বেচে থাকতেন তাহলে তার চেয়ে বেশি আনন্দ কেউ হতেন না। হৃদরোগ পৃথিবীর এক নম্বর কিলার বলে আখ্যায়িত করেছেন এবং বাংলাদেশেও এক নম্বর কিলার বলে আখ্যায়িত করেছেন। তাই হৃদরোগ থেকে বেচে থাকা আমাদের অত্যন্ত জরুরী।























