সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

শৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: কয়েস লোদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল সমাজ বিনির্মানে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর মনকে সুস্থ রেখে একটি আত্মপ্রত্যয়ী সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি একটি আত্মনির্ভর, আত্মপ্রত্যয়ী যুব সমাজ তৈরীর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর।

তিনি সোমবার (২৬ জানুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান।

আরও উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক আবুল কালাম, সিনিয়র প্রভাষক মহিতোষ তালুকদার, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: কয়েস লোদী

আপডেট সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬