সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা দুজন চুর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুজন সন্দেহভাজন চোর আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের সময় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কোনাপাড়া জামে মসজিদের পাশে সিএনজিচালিত অটোরিকশা রেখে যান চালক।

এ সুযোগে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা হানিফ আলীর মালিকানাধীন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।

ঘটনার বিষয়টি জানাজানি হলে রাজাগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডের চালকসহ স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। প্রায় পাঁচ মাইল ধাওয়া শেষে বিশ্বনাথ উপজেলার পাহাড়পুর গ্রাম এলাকায় সিএনজিসহ ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কালিজুরি গ্রামের স্বপন মিয়া (৩৫) এবং সিলেটের শাহপরান থানার মেন্দিবাগ এলাকার আতর আলীর ছেলে শাহীন আহমদ (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে স্থানীয় জনতা আটক দুজনকে সিএনজিচালিত অটোরিকশাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা দুজন চুর আটক

আপডেট সময় : ০১:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬